অর্গানিক মেহেদি ব্যবহারের নিয়ামাবলি: ১. মেহেদী হাতে পাওয়ার পর ডিপ ফ্রিজে রাখবেন।
২.মেহেদী হাতে দেওয়ার ২০ মিনিট আগে বের করবেন।
৩.মেহেদী হাতে দিয়ে কমপক্ষে চারঘন্টা হাতে রাখবেন(মেহেদী দেওয়া অবস্থায় হাত নাড়াচাড়া করবেন না,যদি চান মেহেদীটা হাতে অনেকক্ষণ থাকুক)
৪.কোনো রকম পানি ছাড়া ঘষে মেহেদী তুলবেন,মেহেদী তুলতে সমস্যা হলে তেল দিয়ে নিবেন...সরিষা
৫.মেহেদী তোলার পর কমপক্ষে তিন ঘণ্টা পানি ধরা যাবেনা।পারলে আরো বেশি সময় পানি ধরবেন না।
৬.আপনি যদি চান মেহেদীটা হাতে অনেক দিন থাক,তাহলে সাবান শ্যাম্পু কম ঘষাঘষি করবেন...
৭.ব্রাইডরা মেহেদি দেওয়ার আগের দিন চুলে শ্যাম্পু করে নেবেন...
৮.নিয়ম গুলো ফলো করতে হলে রাতে মেহেদি দিবেন...(মেহেদী দেওয়া অবস্থায় কোনোরকম লেবু,চিনি পানি দেওয়ার দরকার নেই,কারন মেহেদিতে লেবু,চিনি দেওয়াই থাকে,অনেকে মনে করে এগুলো দিলে রঙ ভালো আসে,কিন্তু বিষয়টা এমন না,চিনির কারনে মেহেদি হাতে অনেকক্ষণ এঁটে থাকে,অনেকে রঙের লোভে 😷 অতিরিক্ত চিনি লেবু ব্যবহার করে ফেলে,ফলে উল্টো রঙ কম আসে...তবে যাদের স্কিন টেম্পারেচার কম,অর্থাৎ ত্বক ঠান্ডা হয়ে থাকে তারা চাইলে লং এর ভাপ নিতে পারেন....)ধন্যবাদ সবাইকে🌿❤️সবার জন্য শুভকামনা❤️